বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সারা দেশের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, শপিংমল, দোকানপাট অফিস ও বাসাবাড়িতে আলোকসজ্জা নিষিদ্ধ করেছে সরকার।
বৃহস্পতিবার (৭ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন ও সংযোগ অধিশাখার উপ-সচিব সাইফুল ইসলাম ভুইয়ার সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়, বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, শপিংমল, দোকানপাট অফিস ও বাসাবাড়িতে আলোকসজ্জা না করার জন্য নির্দেশনাক্রমে অনুরোধ করা হলো।
এদিকে দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভা কক্ষে সারা দেশে বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতি পর্যালোচনা প্রসঙ্গে এক জরুরি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, আমরা এখন যেভাবে বিদ্যুৎ সাশ্রয় করছি, সেভাবে যদি আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত চালিয়ে নিতে পারি, তাহলে অনেকটাই ঘাটতি মেটাতে পারব।
বাংলাদেশ সময়: ৯:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২
gurudaspurbarta.com | MD. Faruk Hossain
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | |||